ছোট ছোট পাস, বল পায়ে পেলেই স্পীডে দৌড়ানো, সর্তীর্থদের পায়ে বল দেওয়া, সুন্দর স্কিল, ড্রিবলিং দিয়ে মাতিয়ে রেখেছে পুরোটা সময় তিনি। ব্রাজিলের মিডফিল্টার উইলিয়ানকে উদ্দেশ্য করে ফেসবুকে এভাবে কথাগুলো বলছিলেন ফাহমিদা নওশিন ইভা নামে এক ব্রাজিল সমর্থক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতকাল থেকে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি প্রশংসিত হয়ে আসছেন উইলিয়ান।
নেইমার,১২২লিজা আক্তর নামে আরেকজন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দ্বিতীয়ার্ধে উইলিয়ানকে আটকানোর যেন কোনো উপায়ই খুঁজে পাচ্ছিলো না মেক্সিকান তারকারা। ড্রিবলিংগুলো ছিল চমৎকার। যেন চ্যাম্পিয়নস লিগে বার্সালোনার বিপক্ষে ম্যাচটি ফিরিয়ে এনেছিল।’
শামিম আহমেদ ডিপু নামে আরেকজন লিখেছেন, ‘মেক্সিকোকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পা দিলো এবং হেক্সা জয়ের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। এই জয়ে হয়তো নেইমারকে ক্রেডিট দিচ্ছি সবাই। স্বাভাবিক উনি গোল করেছেন এবং করিয়েছেন। কিন্তু ব্রাজিলের খেলায় সাম্বার ছন্দ ফিরিয়ে এনেছেন উইলিয়ান। সত্যিই স্কিল আর গতির অপরূপ প্রদশর্নী দেখলাম উইলিয়ানের পা থেকে। প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে তাকে নিস্প্রভ দেখালেও এই ম্যাচে জ্বলে উঠলেন আপন মহিমায়। এগিয়ে যাও বস। এভাবেই হেক্সা আসবে।’
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ে আবারও কোচ ছাটাইয়ের গুঞ্জন ডালপালা বেঁধেছে আর্জেন্টিনার শিবিরে। সাম্পাওলিকে ছাটাই করা হলে পরবর্তীতে কে হবেন আর্জেন্টিনার কোচ সেটি নিয়েও ইতোমধ্যে কাটাছেড়া শুরু করে দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম। তবে এর মাঝে নতুন করে বোমা ফাটালেন আর্জেন্টিনার সর্বকালের সেরা ফুটবলার ম্যারাডোনা।
আবারো আর্জেন্টিনার কোচ হতে চান বলে মত প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা এবং বিনা বেতনেই তিনি কোচ হতে রাজি আছেন বলে জানান তিনি। ভেনেজুয়েলার একটি টিভি অনুষ্ঠানে কথা বলার প্রাক্বালে এসব কথা বলেন।
আবারো আর্জেন্টিনার কোচ হতে চান কি-না জিজ্ঞেস করলে ম্যারাডোনা বলেন, ‘হ্যা, এবং আমি এটা বিনা বেতনে করতে চাই। যদিও আমি ফেরার ব্যাপারে এখনও কিছু বলিনি।’
বোকা জুনিয়র্স এবং নাপোলির শিরোমণি ম্যারাডোনা ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের ডাগআউটে ছিলেন। তার অধীনে কোয়ার্টার থেকেই ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচ মাঠে বসে উপভোগ করেছেন ’৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
আর্জেন্টিনার বিদায়ে অন্য সব আর্জেন্টাইনদের মতো তিনিও যে ব্যথিত সেটিও স্বীকার করেন। ‘মানুষ ভাবছে আমি খুব খুশি হয়েছি কিন্তু আমার মন ভেঙ্গে গেছে। এমন হারে খুব ব্যথিত আমি। কত স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম এবং দ্রুতই সবকিছু ধুলোয় মিশে গেল।





