নারিকেল তেল বা নারিকেল তৈল হচ্ছে এক ধরণের তেল যা নারিকেল গাছ থেকে সংগৃহীত নারিকেলের শাঁস থেকে নিষ্কাশন করা হয়। নারিকেল তেলের বিবিধ ব্যবহার রয়েছে। উচ্চ সম্পৃক্ত চর্বি উপাদানের কারণে এটা ধীরে ধীরে জারিত হয় এবং র্যান্সিডফিকেশান প্রতিরোধী হওয়ায় ২৪ °সে (৭৫ °ফা) তাপমাত্রায় ছয় মাস পর্যন্ত নষ্ট না হয়ে টিকে থাকে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
উচ্চমাত্রার সম্পৃক্ত চর্বির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা অধিদপ্তর, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকান হার্ট এসোসিয়েশন, আমেরিকান ডায়েটিক এসোসিয়েশন, ব্রিটিশ ন্যাশনাল হেল্থ সার্ভিস, ব্রিটিশ পুষ্টি ফাউন্ডেশন এবং কানাডার পুষ্টিবিদগণ নারিকেল তেল খাওয়া কমানো বা পরিহার করার পরামর্শ দিয়েছে।
দাঁতের হলদে দাগ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? হাতের কাছেই থাকা কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে দাঁতের হলুদ ভাব দূর করতে পারবেন। তবে এগুলো যেহেতু কেমিক্যালমুক্ত উপাদান, সেহেতু চটজলদি সমাধান আশা করবেন না। এসব উপাদান ব্যবহারে ধীরে ধীরে সাদা হবে দাঁত।
জেনে নিন কোন কোন উপাদান ব্যবহার করবেন দাঁত সাদা করার জন্য-
বেকিং সোডা
আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে দাঁতে ঘষুন। এটি দাঁতের হলদে দাগ দূর করার পাশাপাশি মুখের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করবে। নারিকেল তেল প্রাকৃতিকভাবে দাঁত সুস্থ রাখতে নারিকেল তেলের বিকল্প নেই। ১ চা চামচ নারিকেল তেল মুখের মধ্যে নিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর ভালো করে মুখ ধুয়ে নিন। এতে দাঁত সাদা হবে ও ক্ষতিকারক জীবাণু দূর হবে।
লেবু
লেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে দাঁত ব্রাশ করুন। এক চিমটি লবণ ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে সপ্তাহে দুইবার দাঁত ব্রাশ করুন। ধীরে ধীরে ঝকঝকে ভাব চলে আসবে দাঁতে। কলার খোসা কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষুন প্রতিদিন সকালে। দূর হবে দাঁতের হলদে দাগ।
১. রাতে মেকআপ তুলে না ঘুমালে ত্বকে ব্রণ উঠে তা সকলেই জানেন। ঘরে মেকআপ রিমুভার না থাকলে ব্যবহার করুন নারিকেল তেল।
২. নখের পাশের চামড়া মোটা হয়ে খসখসে হয়ে যায়? যে কোনো লোশনের পরিবর্তে ব্যবহার করুন নারিকেল তেল।
৩. নেলপলিশ নখের পাশে চামড়ায় লেগে গেলে তুলতে বেশ যন্ত্রণা পোহাতে হয়। এই সমস্যা সমাধানে নেলপলিশ লাগানোর আগে নখের পাশে নারকেল তেল লাগিয়ে নিন।
৪. সমপরিমাণ নারিকেল তেল ও অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ মিশিয়ে এই মিশ্রণ দিয়ে মেকআপ ব্রাশ পরিষ্কার করে নিতে পারেন খুবই সহজে।
৫. নারিকেল তেলের সাথে চিনি মিশিয়ে প্রাকৃতিক কার্যকরী বডি স্ক্রাব তৈরি করে নিন।
৬. নারিকেল তেলের সাথে বেকিং সোডা ও কর্ন স্টার্চ মিশিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন প্রাকৃতিক ডিওডরেন্ট। আপনার দেহকে রাখবে একেবারেই দুর্গন্ধমুক্ত।
৭. ঠোঁটের চামড়া ফেটে যাওয়া সমস্যার সমাধান করুন শুধুমাত্র নারিকেল তেলের ব্যবহারেই।
৮. মেকআপ করার পর চিকবোন হাইলাইট করার কাছে অনায়াসেই ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
৯. যারা ওয়াক্সিং না করে অবাঞ্ছিত লোম শেভ করেন তারা খুবই স্মুথ শেভ করতে পারবেন নারিকেল তেল ব্যবহার করে।
১০. এসেনশিয়াল অয়েল, শিয়া বাটার নারকেল তেলে মিশিয়ে দারুণ সুগন্ধি পোকামাকড় দূর করার ক্রিম তৈরি করে নিতে পারেন।
১১. ত্বক হাইড্রেট করতে খুবই কার্যকরী নারিকেল তেল।
১২. চুলের মলিনতা দূর করে নারকেল তেল নিমেষেই।
১৩. বুকে জমে যাওয়া কফ দূর করতে ঘরে বানিয়ে নিতে পারেন কনজেশন রিলিফ ক্রিম। আধা কাপ নারিকেল তেল, রোজমেরি, দারুচিনি এবং ইউক্যালিপটাস এসেনশিয়াল তেল একসাথে মিশিয়ে নিন এবং বুকে মালিশ করুন।
১৪. ত্বকে ফাটা দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন নারিকেল তেল।
১৫. চুলের জট চিরুনি দিয়ে আঁচড়ে ঠিক করতে গেলে চুল ছিঁড়বেই। কিন্তু প্রথমে নারিকেল তেল মেখে নিলে আর ছিঁড়বে না।
১৬. নরম কোমল মসৃণ পায়ের জন্য নারিকেল তেল মেখে মোজা পায়ে ঘুমুতে যান।





