হোম প্রেগনেন্সি টেস্ট হলো একটি চটজলদি পদ্ধতি, যাতে একজন নারী বুঝতে পারেন তিনি মা হতে চলেছেন কী না। এসব প্রেগনেন্সি কিট পাওয়া যায় অনেক ফার্মেসিতেই। একজন নারীর মাসিক দেরী হলে তার মূত্র পরীক্ষা করার মাধ্যমে এই কিট বলে দিতে পারে তিনি গর্ভবতী কী না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে এসব কিট যদি পজিটিভ রেজাল্ট দেয়, তার পরেও ডাক্তারের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেওয়া দরকার এবং এরপর গর্ভকালীন সেবা নেওয়া শুরু করতে হবে। ধূমপান এবং বিভিন্ন মাদক গ্রহণ বন্ধের উপদেশ দেওয়া হয় এ সময়ে।

শুধু তাই নয়, অনেক সময়ে এসব কিটের মাধ্যমে গর্ভধারণের ব্যাপারটা ধরা পড়লে নারী অ্যাবরশনের সিদ্ধান্তও নিতে পারেন ডাক্তারের সাথে কথা বলে।