চলছে ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ফুটবল বিশ্বকাপ ।বিশ্বকাপকে ঘিরে চারদিকে উদ্দিপনার শেষ নেই। নিজের দলকে সমর্থন দিতে নানা কান্ড ঘটাচ্ছেন।এ বিশ্বকাপে নানা অঘটন জন্ম দিয়েছে ১ম পর্ব থেকে বিদায় নিয়েছে জার্মিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এরি মধ্যে ১৬ টি দল নিশ্চত করছে ২য় রাউন্ড। প্রতিবারের মত এবারও বেশ উত্তেজনা নিয়ে হচ্ছে বিশ্বকাপ। তবে শুরু থেকেই এবার আর্জেন্টিনার ভাগ্য যেন খুলছিলই না। কিন্তু তারপরও শেষ ষোলতে পৌঁছেছে তারা।
আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ দিয়ে আজ শুরু হবে রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্ব। চলতি বিশ্বকাপের প্রথমপর্ব এমনিতেই স্নায়ুর পরীক্ষা নিয়েছে অনেক। তার ওপর নক আউটের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই হট-ফেভারিট আর্জেন্টিনা ও ফ্রান্স।
যেখানে ভুলের কোনো সুযোগ নেই। আর ইতোমধ্যেই আজকের এ ম্যাচ নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা-কল্পনা এবং ভবীষ্যৎবাণী।আর বিশ্বকাপ ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণীকারীদের মধ্যে রয়েছে শাহীন নামের এক উটও।সে যা বলছে তা যেমন আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে আর্জেন্টাইনদের মুখে হাসি ফুটিয়েছিল এবার তার ঠিক উল্টোটা করেছে শাহীন।
কেননা,শাহীন এবার জানিয়ে দিয়েছে নকআউটে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে আর্জেন্টিনা নয় জিতবে ফ্রান্স।আর শাহীনের কথা যদি সত্য হয় তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য আজ অপেক্ষা করছে বড় এক কষ্টের দিন বলাই যায়।
কিন্তু পরিসংখ্যান বলছে,বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়া মানেই যে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনার।এমনকি শিরোপাও আসতে পারে ঘরে।বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল দুবার।১৯৩০ ও ১৯৭৮ বিশ্বকাপে। দুটি বিশ্বকাপেই আর্জেন্টিনা ফাইনালে গিয়েছিল। এর মধ্যে ১৯৭৮ বিশ্বকাপে তো ঘরে এসেছিল শিরোপা। আর্জেন্টিনার প্রথম শিরোপা। অবশ্য ফ্রান্সের সঙ্গে বিশ্বকাপে আগের দুবারই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এবারই প্রথম দেখা হয়ে যাচ্ছে নকআউট পর্বে।
শুধু বিশ্বকাপের মঞ্চেই নয় প্রীতি ম্যাচের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনা ঢের এগিয়ে আছে ফ্রান্সের চেয়ে। নয়টি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হেরেছে মাত্র দুবার। চারটিতে জিতেছে। বাকি তিন ম্যাচ ড্র।তবে শাহীনের কথা না পরিসংখ্যান কোনটির কথা সত্য হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে খেলাটি শেষ না হওয়া পর্যন্ত। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যেকার ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত ৮ টায়। এ ম্যচটির জন্য প্রহর গুরছে ফুটবল বিশ্ব।





