ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শনিবার মাঠে নামবে মেসিরা। ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা প্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন হতে না পারায় শেষ ষোলোতেই মেসিদের খেলতে হচ্ছে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অগ্নিপরীক্ষার এই ম্যাচে হারলেই বিদায় জিতলেই কোয়ার্টার ফাইনাল। বিশ্বকাপে এখন পর্যন্ত আর্জেন্টিনার যে পারফরম্যান্স তাতে আর্জেন্টাইন সমর্থকরাও খুব আশাবাদী হতে পারছে না। তাই এই ম্যাচে হয় বাঁচো নয় মরো এই মনোভাব নিয়েই খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার১২এদিকে আর্জেন্টিনার ম্যাচ দেখা নিয়ে ভক্তদের যেন কৌতূহলের কোনো শেষ নেই। এমনকি টাঙ্গাইলের এক সিনেমা হলে আজ সিনেমা দেখার পরিবর্তে ফ্রীতে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে মালিক কর্তৃপক্ষ। তাই সিনেমা হলে খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে গতকাল মাইকিং করতেও দেখা যায় ভক্তদের। এছাড়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথা বলছেন অনেকে।
মারকিন খান নামে একজন ফেসবুক পোস্টে জানান, ‘গতকাল টাঙ্গাইল মধুপুর থানায় ঘুড়ার সময় দেখলাম আর্জেন্টাইন কিছু ভক্ত মেসির পোস্টার নিয়ে মাইকিং করছেন। আগ্রহ নিয়ে কাছে গিয়ে দেখলাম আর্জেন্টিনার খেলা উপলক্ষে এলাকাবাসীর খেলা দেখার সুবিধার জন্য এক সিনেমা হল মালিক সিনামার বদলে রাতে ফ্রীতে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখাবে। বামোস আর্জেন্টিনা।’





