দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিল। আর এই দুর্দান্ত ব্রাজিলই গ্রুপ সেরা হবে এমনটাই ভেবে নিয়েছে সবাই। আজ সার্বিয়ার বিপক্ষে জয় পেলেই গ্রুপ টেবিলে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে তারা। আর যদি এটা হয় তাহলে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে গতবারের চ্যাম্পিয়ন জার্মানী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে দ্বিতীয় রাউন্ডে কে হচ্ছে ব্রাজিলের প্রতিপক্ষ সেসবের কোন পরোয়া ব্রাজিল করেনা বলেই জানিয়ে দিলেন দলটির অধিনায়ক মিরান্ডা।

সংবাদ সম্মেলনে মিরান্ডা বলেন, আমরা সার্বিয়াকে হারাতে চাই। এটা আমাদের লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে কে হবে আমাদের প্রতিপক্ষ সেসব নিয়ে ব্রাজিল পরোয়া করেনা। যে আসার আসবে। তিনি বলেন, আমরা ব্রাজিলিয়ান। আমাদের দায়িত্ব হলো সেরাটা খেলে সেরা অবস্থানে থেকে গ্রুপ শেষ করা। এরপর যে আসার আসবে। প্রতিপক্ষ নিয়ে ব্রাজিল পরোয়া করেনা।

খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন