সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভূয়া গুঞ্জন প্রায়ই শোনা যায় যেসবের পরবর্তীতে কোন সত্যতা পাওয়া যায় না। বিশ্বকাপের শুরুতে গলদ থাকায় একের পর এক কলংকের অভিযোগ উঠছে আর্জেন্টাইন শিবিরের বিরুদ্ধে। সত্য মিথ্যার যাচাই না করেই কোচ থেকে শুরু করে তারকা খেলোয়ারদের ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে লজ্জাজনক ভাবে ক্রোয়েশিয়ার কাছে হারে আর্জেন্টিনা। এর পর মেসি, কোচ সাম্পাওলি সহ খেলোয়ারদের তুলোধুনো করে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম সহ ফুটবল বিশেষজ্ঞরা।
এ পর্যন্ত ভালোই ছিল। কিন্তু এর পর আবারো বিপর্যয়ে পরে আর্জেন্টাইন শিবির। ফটো সাংবাদিকদের দিয়ে ফাঁস হয়ে যায় তাদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচের পরিকল্পনা।
তবে এবার আর্জেন্টাইন শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নাকি নাইজেরিয়ার সাথের ম্যাচে ফিক্সিংয়ের পরিকল্পনা করছেন! দ্বিতীয় রাউন্ডে যে কোন মূল্যেই তাদের যেতে হবে এ জন্যেই নাকি এমন পরিকল্পনার পর কাজে নেমেছেন আর্জেন্টাইন ফুটবলের ফিক্সাররা।
যদিও বিশ্বের প্রভাবশালী গনমাধ্যম ও স্পোর্টস ভিত্তিক মাধ্যম গুলোতে এ বেপারে তেমন তথ্য পাওয়া যায়নি। তবে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে উরু উরু ভাবে খবর ছাড়াচ্ছে প্রয়োজনে ফিক্সিংয়ের সুযোগ নিবে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভূয়া গুঞ্জন প্রায়ই শোনা যায় যেসবের পরবর্তীতে কোন সত্যতা পাওয়া যায় না। তেমন প্রোপাগান্ডা গুজব হিসেবেই এ বেপারটিকে দেখছেন বিশেষজ্ঞরা।





