ড্র এবং হারের মাধ্যমে এবার রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিলো আর্জেন্টিনা । এর ফলে তারা এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে । বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার শঙ্কায় ভুগছে তারা ! তৃতীয় ম্যাচে নাইজেরিয়াকে তাই হারাতেই হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুধু হারালেই হবে না, অপেক্ষা করতে আরও কিছু সমীকরণ মেলানোর। নাইজেরিয়ার বিপক্ষে হারলেই বিদায় ঘণ্টা বাজবে মেসিদের। আর টানা দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে শীর্ষে থাকা ক্রোয়াশিয়া।
কিন্তু, বিশ্বজুড়ে কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত এতো দ্রুতই প্রিয় দলের বিদায় দেখতে চাইবে না এটাই স্বাভাবিক।অন্যদিকে, আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে যায় নাইজেরিয়া, এতে আর্জেন্টিনার সুভিদাই হয়েছে।
আর এই ম্যাচের পরই গ্রুপ এখন উন্মুক্ত হয়ে পড়েছে। এই নাইজেরিয়ার বিপক্ষেই শেষ ম্যাচে জিততে হবে আর্জেন্টিনাকে। তবে সাথে থাকছে আরও কিছু হিসেব।
আর্জেন্টিনাকে পরের পর্বে যেতে হলে যা ঘটতে হবে-
• নাইজেরিয়াকে হারাতে হবে আর্জেন্টিনার।
• আইসল্যান্ডের বিপক্ষে জয় অথবা ড্র করতে হবে ক্রোয়েশিয়াকে।
অথবা,
• নাইজেরিয়ার বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে
• আইসল্যান্ডকে হারাতে হবে ক্রোয়েশিয়াকে।
• আইসল্যান্ডের চেয়ে স্পষ্ট দুই গোলে এগিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।
শেষ ষোলতে যেতে পারলে গ্রুপ ‘সি’র শীর্ষ দল ফ্রান্স কিংবা ডেনমার্কের মোকাবেলা করতে হবে তাদের।





