মোহামেদ সালাহর জাদুকরী ফুটবলে রূপকথাময় এক বিশ্বকাপ বাছাইপর্ব কাটিয়েছে মিসর।রাশিয়া বিশ্বকাপ শেষ হলেই মিশর থেকে অবসর নিতে পারেন তাদের সবচেয়ে বড় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। সিএনএনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ইসপিএন। বিশ্বকাপের পর মিশরে ফিরবেন কিনা সেটিই ভাবছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিশ্বকাপ শুরু হওয়ার আগে সালাহ’র সাথে চেচনিয়ার নেতা রমজান কাদিরভের ছবি প্রকাশিত হয়। পরবর্তী সময়ে কাদিরভ সালাহকে চেচনিয়ার নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। এতেই আলোচনা শুরু হয়ে গেছে সালাহকে নিয়ে।

২০০৪ সাল থেকে চেচনিয়ার নেতৃত্বে কাদিরোভ, তবে বিশ্বে তিনি বেশ বিতর্কিত। তবে তার কঠোর শাসন ও বিতর্কিত মন্তব্য নিয়ে আছে বেশ সমালোচনা। সমকামী সম্প্রদায়ের প্রতিও তার দৃষ্টিভঙ্গী নিয়ে আছে বিতর্ক।

ইএসপিএন জানায়, বিশ্বস্ত সূত্র তাদের নিশ্চিত করেছে যে মিশরের জাতীয় দলে খেলবেন কিনা তা নিয়ে সালাহ এখন চিন্তাভাবনা করছেন। তবে মিশরের ফুটবল আসোসিয়েশন এই খবরের সত্যতা অস্বীকার করছে। তারা জানিয়েছে, ‘সালাহর চলে যাওয়া নিয়ে যেসব প্রতিবেদন আসছে তা পুরোপুরি অসত্য’।