নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ জেতার সেন্ট পিটার্সবার্গে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মেসি এবং তার দল। এই কঠোর পরিশ্রমের মাঝে যেন দেখার সময় নেই নিজের জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে একজনের বার্তা অবশ্যই দেখার কথা মেসির। তিনি হচ্ছেন আর সাবেক বার্সা সতীর্থ নেইমার জুনিয়র। মেসির জন্মদিনে অনান্য সেরা খেলোয়াড়দের মতো এইদিন শুভেচ্ছা জানান নেইমারও।

নেইমাত্র তার ইন্সটাগ্রামে লিখেন ,’ শুভ জন্মদিন ভাই। অভিনন্দন! আমি চাই তুমি সবসময় সেরাটাই দাও। ভালোবাসি তোমাকে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে আর্জেন্টিনা। টানা দুই ম্যাচের ব্যর্থতায় এখন আসরে থেকে ছিটকে যাওয়ার পথে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন প্রতিকুল অবস্থাতেই গতকাল ৩১তম জন্মদিন পার করলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

তবে এবারের জন্মদিন ছিল বাকি বছরের তুলনায় আলাদা। নানা মানসিক চাপ আর দলের চিন্তা নিয়ে এবারের জন্মদিন পালনের সুযোগ ছিল না বিশ্বসেরা এই ফুটবলারের।