কত স্বপ্ন নিয়ে দেশ থেকে বিদেশে পাড়ি জমান প্রবাসী ভাইয়েরা ।পরিবারের সবাইকে ভালো রাখতে, স্বচ্ছ স্বাবলম্বী হতে, পরিবারের কথা চিন্তা করে নিজের দুঃখ কষ্ট ভূলে গিয়ে জীবনের ঝুকি নিয়ে কাজ করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরিবারের কাউকে বুঝতে দেইনা যে তারা কষ্টে থাকে।আর যদি তার মাঝে দেশে ফিরতে হয় লাশ হয়ে সেটা পরিবারের জন্য কতটা কষ্টের । এমনি এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন সৌদিতে। জানা গেছে

সৌদি আরবে একটি রেললাইন নির্মাণ সামগ্রীর কারখানায় মেশিন পরিষ্কার করার সময় নাছির উদ্দিন ফয়সল (৩০) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।

গতকাল রবিবার (২৪ জুন) সৌদির হাইলি শহরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের পশ্চিম কলাকোপা গ্রামের মৃত মাস্টার আব্দুস সহিদের ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা বলেন, পারিবারিক অভাব অনটন মোছনের উদ্দেশ্যে সাত বছর আগে সৌদি যান ফয়সল। পাঁচ মাস আগে দেশে এসে বিয়ে করেন। বিয়ের পরে দেড় মাস বাড়িতে থেকে আবার সৌদিআরবে ফিরে যান। গতকাল রাতে কারখানার একটি মেশিন পরিষ্কার করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই জসিম আযম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কবে বাংলাদেশে লাশ আসবে এ ব্যাপারে কিছু বলেননি তবে দ্রুত দেশে আনার চেষ্টা করবেন বলে জানান।