এবার ফুটবল রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেলে দরতে পারেনি আর্জেন্টিনা ড্র করে আইসল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্ট পায়।এরপর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।বিপদের কিনারায় এ আর্জেন্টিনা শেষ ষোলতে যাওয়া অনেকটা কঠিন হয়ে গেছে তাদের জন্য। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সত্তরের দশক থেকে নব্বইয়ের শেষ ভাগ পর্যন্ত ফুটবল দুনিয়ায় রাজত্ব করেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয়েছে দলটি। এই সময়টাতে আর্জেন্টিনার পোষ্টার বয় ছিলেন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। কিন্তু আজ সেই ম্যারাডোনার সামনেই তার উত্তরসূরীদের এমন করুণ পরাজয়! হয়তো মেনে নিতে কষ্ট হচ্ছে ফুটবল ঈশ্বরের।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর ভিআইপি গ্যালিরেতে বসে উত্তরসূরীদের হার দেখে চোখের জল ধরে রাখতে পারেনি ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা। ক্লাব পর্যায়ের সেরা সেরা তারকাদের নিয়েও বিশ্বকাপে আর্জেন্টিনার বিবর্ণ চেহারা। তাইতো অনুজদের জাতীয় দলের জার্সির মহিমা বোঝাতে চান ম্যারাডোনা।
গ্রুপ-পর্বে নিজেদের শেষ ম্যাচটি আর্জেন্টিনার জন্য বাঁচা-মরার লড়াই। নাইজেরিয়ার বিপক্ষে হারলেই বিশ্বকাপকে বিদায় জানাতে হবে মেসিদের। মঙ্গলবার (২৬ জুন) মেসিরা মাঠে নামার আগে তাদের একটি ক্লাস নিতে চান ম্যারাডোনা।
রাশিয়ান সংবাদমাধ্যম ‘স্পুতনিকনিউজ’ জানিয়েছে, ম্যারাডোনা অনুশীলনে ঢুকতে চান মেসিদের সঙ্গে কথা বলতেই, ‘আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে চাই। জাতীয় দলের জার্সির মহিমা কী, সেটা আমি তাদের বোঝাতে চাই।’
বিশ্বকাপে মেসি-আগুয়েরোদের প্রত্যেকটা খেলা মনোযোগ দিয়ে দেখছেন ম্যারাডোনা। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র করার পর সাম্পাওলির কৌশল নিয়ে কঠোর সমালোচনা করে ম্যারাডোনা।
শেষ পর্যন্ত আর্জেন্টিনার কপালে কি জুটে তার জন্য অপেক্ষা করতে হবে ২৬সে জুন নাইজেরিয়ার সাথে শেষ ম্যাচ পর্যন্ত।ওই দিন আর্জেন্টিনা জয় পেলে শেষ ষোলতে যাওয়ার সম্ভাবনা থাকবে।





