বরিশাল নগরীতে প্রিয়া আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কোনো প্রেম ঘটিত ঘটনার জেরে প্রিয়া আত্মহত্যা করছে বলে ধারণা প্রিয়ার পরিবারের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ শনিবার (২৩ জুন) দুপুর ১ টার দিকে নগরীর বাজার রোডস্থ গনি হাজির বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রিয়া ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ডুমুরিয়া গ্রামের মো. দেলোয়ার হোসেনের কন্যা। তারা দীর্ঘ বছর যাবৎ বরিশাল বাজার রোডে ভাড়া বাসায় বসবাস করে আসছে। প্রিয়া আক্তার কাউনিয়া আমিন বাড়ি মডেল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রিয়া বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ছিলো। সেই সময় তার পরিবারের লোকজন দরজার ফাঁক দিয়ে প্রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে লাশ নিচে নামায়। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরন করে।

কোতয়ালি মডের থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে এসে মৃত অবস্থায় প্রিয়ার লাশ উদ্ধার করে। প্রিয়া ফ্যানের সাথে নিজের ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। তবে পরিবারের ধারণা কোনো প্রেম ঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই আত্মহত্যার সৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।