এখনো জটিল সমীকরণ গ্রুপ ‘ডি’ তে। ক্রোয়েশিয়ার পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার পর আর্জেন্টিনা, নাইজেরিয়া ও আইসল্যান্ড- তিন দলেরই সম্ভাবনা আছে শেষ ১৬ তে ওঠার। অবশ্য মুসা নিজেদের ব্যাপারে ভীষণ আত্মবিশ্বাসী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শুক্রবার (২২ জুন) জোড়া গোল করে নাইজেরিয়ার শেষ ষোলোতে ওঠার আশা বাঁচিয়ে রেখেন আহমেদ মুসা। তিনিই যে নাইজেরিয়ার আইসল্যান্ড-বধের নায়ক। কেননা, এদিন আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নাইজেরিয়া। নাইজেরিয়ার এই জয়ে আর্জেন্টিনারও নকআউট পর্বে যাওয়ার কিছুটা স্বপ্ন টিকে রয়েছে।

এখন ২৬ জুন রাতে আর্জেন্টিনাকে হারাতে পারলেই নাইজেরিয়ার শেষ ষোলো নিশ্চিত। ড্র করলেও তাদের সম্ভাবনা থাকছে। কিন্তু এই ম্যাচে আর্জেন্টিনার সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে, মেসির আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয় বলেই মনে নাইজেরিয়ার অক্সিজেন ম্যান মুসার। তাই এটা বলায় যায়, মুসার এমন কথা মেসিদের জন্য ‘হুমকি’!

আগামী মঙ্গলবার (২৬ জুন) রাত ১২টায় নাইজেরিয়া ও আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড মুখোমুখি হবে। ডি-গ্রুপের শেষ ম্যাচ এটি। আর্জেন্টিনা এই ম্যাচে জিতলেও তাদের পরের রাউন্ড নিশ্চিত নয়। কেননা, আইসল্যান্ড যেন না জেতে এই প্রার্থনা করতে হবে তাদের। কিন্তু নাইজেরিয়া জিতলেই তাদের নকআউট পর্ব নিশ্চিত।