সোচির ফিশৎ স্টেডিয়ামে শনিবার ‘এফ’ গ্রুপের ম্যাচের ৩২তম মিনিটে সুইডেনকে এগিয়ে নেন তইভনেন। মাঝমাঠে টনি ত্রুস ভুল পাস দিয়ে বসেন সুইডেনের এক খেলোয়াড়কে। সেখান থেকে বল পান ভিক্তর ক্লসন। তার দারুণ ক্রস ডি বক্সে খুঁজে পায় ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তইভনেনকে। বুক দিয়ে বল নামিয়ে এই ফরোয়ার্ড আগুয়ান মানুয়েল নয়ারকে পরাস্ত করে জালে পাঠান বল।
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা সুইডেন জিতলেই উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। মেক্সিকোর কাছে হার দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা জার্মানি বাদ পড়ে যাবে এই ম্যাচে হারলেই।
খেলাটি লাইভ দেখতে এখানে ক্লিক করুন





