আর্জেন্টাইন কোচ সাম্পাওলির অধীনেই মেসি বাহীনি এবার পথে নামতে বসেছে !প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তাও ১-১ গোলে ড্র। তাও কিছুটা স্বস্তিতে ছিলেন তারা কিন্তু, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরে করুণ অবস্থা তার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
কোথায় মুখ লুকাবেন হোর্হে তিনি ? তার অধীনেই আর্জেন্টিনা ষোল বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে। মূলত ম্যাচে তার কৌশল নিয়ে ক্ষেপেছেন সাম্পাওলির শিষ্যরা।
আর্জেন্টাইন মিডিয়ার খবর, নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই সাম্পাওলির পদত্যাগ চাচ্ছেন খেলোয়াড়েরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে অদ্ভুত কৌশল খেলিয়ে দলকে বিপর্যয়ে ফেলেন সাম্পাওলি।
অভিজ্ঞ ডি মারিয়া, ফর্মের তুঙ্গে থাকা দিবালাকে বাদ দিয়ে একাদশ সাজানোয় সমালোচনার তীর তার দিকে। তাছাড়া প্রসিদ্ধ তিনজন ডিফেন্ডারকে না খেলিয়ে চারজন ফুলব্যাককে একসঙ্গে খেলানোয় আর্জেন্টিনার মাঠের অবস্থা ছিল একদমই যাচ্ছেতাই।
খেলোয়াড়রা তাদের নামের ওজন অনুযায়ীও খেলতে পারেননি।রাশিয়ায় থাকা আর্জেন্টাইন গণমাধ্যম কর্মীরা টুইট করে জানিয়েছে, ম্যাচ শেষেই খেলোয়াড়েরা বৈঠক করেছেন এবং শেষ ম্যাচে নামার আগেই সাম্পাওলির বিদায় চান তারা।
তার পরিবর্তে বুরুচাগাকে কোচ হিসেবে চাচ্ছেন বলেও জানা যাচ্ছে। কিন্তু খেলোয়াড়েরা চাইলেই হুট করে বিশ্বকাপের এই সময়ে কোচ পাল্টাতে কতটা পারবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন সেটিই দেখার বিষয়।





