বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়ায় এই পুরস্কার ঘোষণা করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ সোমবার (১১ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ পুরস্কার ঘোষণা করেন।
‘এশিয়ার চ্যাম্পিয়ন’ নারী দল কুয়ালালামপুর থেকে সোমবার সন্ধ্যায়ই দেশে ফেরে। হোটেল সোনারগাঁওয়ে তাদের অভিবাদন জানায় বিসিবি। সেখানেই ব্রিফ করছিলেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, পুরো চ্যাম্পিয়ন দল দুই কোটি টাকা পুরস্কার পাবে। প্রত্যেকে পাবে ১০ লাখ করে। এছাড়া যারা ভালো পারফর্ম করেছে, তাদের বাড়তি প্রণোদনা দেওয়া হবে।





