নারী ক্রিকেট দলের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ দল ভারত নারী দল। গত বিশ্বকাপের রানার্স আপসহ এশিয়া কাপও রয়েছে তাদের দখলে। ছয়বারের এশিয়া কাপে ছয়বারই চ্যাম্পিয়ন্স হয়েছে ভারতের মেয়েরা। আর সপ্তমবারেও পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করে তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মেয়েরা। টানা পঞ্চম জয়ে এই অনন্য অর্জন ছিনিয়ে নিলো সালমারা। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার ও পাকিস্তানকে একবার পরাজিত করেছে তারা। এছাড়াও জয় তুলে নিয়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষেও।

শনিবার মালয়েশিয়ার কুলালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা.

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে ভারত। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ভারতের মেয়েরা। দলীয় ১১২ রানেই ৯ উইকেট হারিয়েছে তারা।

১১ রান করা মিতালি রাজকে সাজঘরে ফেরান খাদিজা। আরেক ওপেনার স্মৃতিকে রান আউট করেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। আনুজা প্যাটেলও ফেরেন রান আউট হয়ে। আর মাত্র চার রান করা দিপ্তি শর্মাকে নিজের শিকার বানান পেসার জাহানারা আলম।

তবে ভারত অভিজ্ঞ দল হলেও আত্মবিশ্বাসের দিক দিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা জয় আর ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয়ই রোমানাদের আত্মবিশ্বাসের ভিত গড়ে দিয়েছে।