গতকাল বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়ে । হোয়াইট ওয়াশ হওয়ার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনা । জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন সাব্বির রহমান। কিন্তু তৃতীয় ম্যাচের একাদশে ছিলেন না তিনি। ধারণা করা হচ্ছিল পারফরমেন্সের কারণেই বাদ পরেছেন এই ক্রিকেটার।

আফগানিস্তান সিরিজে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে আর কেউই নন। বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় নামে পরিচিত সাব্বির রহমান রুম্মন।

দর্শক পিটানোর পরে সাব্বির এবার মারমারি করেছেন নিজ সতীর্থ মেহেদি মিরাজের সাথে। এমন খবরেই প্রকাশ করলো জনপ্রিয় ওয়েভসাইট ক্রিকইনফো। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে শ্রীঙ্খলা ভঙ্গের কারণেই বাংলাদেশের একাদশে জায়গা হয়নি তার। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচের পর টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়েছিলেন তিনি।

এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে জানা গেছে। এদিকে কদিন আগেই ঘরোয়া ক্রিকেটে এক দর্শককে পিটিয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন সাব্বির। ফলে ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে।

ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা এ ব্যাপারটি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল জানান, এটা অত বড় কিছু নয়। যা হয়েছে ভুল বোঝাবুঝির মতো। আর ম্যানেজারের রিপোর্টে এসবের কোন উল্লেখ নেই। প্রসঙ্গত, শেষ টি-২০ ম্যাচে মিরাজ সুযোগ পেলেও সুযোগ পাননি সাব্বির রুম্মন।সে ম্যাচেও হেরে যায় বাংলাদেশ ।সেদিন মেহেদী হাসান মিরাজও বল হাতে তেমন ভাল করতে পারেননি।