চলতি নারী এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ভারত ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। যদিও বাংলাদেশের কাছে হেরে ভারত ও পাকিস্তান নারী দল বেশ বেকায়দায় ছিল । কোন দল ফাইনাল খেলবে অনিশ্চিত ছিল। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দুই দলই হেরেছে টাইগ্রেসদের কাছে। ফলে তাদের ফাইনালে ওঠার সমীকরণটি জটিল হয়ে গিয়েছিল। কোন দল ফাইনালে উঠবে সেই হিসেব চলে এসেছিল দলদুটির শেষ ম্যাচে।

জিতলেই ফাইনাল এমন হিসেব মাথায় নিয়ে কুয়ালালামপুরের কিনরারা ওভাল একাডেমিতে মুখোমুখি হয়েছিল দুই দল। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭২ রানই করতে পারে পাকিস্তান। জবাবে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান করে ম্যাচ জিতে নেয় ভারত।

দিনের অন্য খেলায় একই ভেন্যুতে বাংলাদেশ মুখোমুখি হয়েছে মালয়েশিয়ার। রিপোর্ট লেখার সময় বাংলাদেশের মেয়েদের দেয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৬ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে স্বাগতিকরা। জয়ের জন্য ১৩ বলে প্রয়োজন ৭৬ রান। তাই নিরাপদেই বলে দেয়া যায় বাংলাদেশ ফাইনালে ভারতের প্রতিপক্ষ হচ্ছে।