প্রতিদিনের মতো আজ শুক্রবারও নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ঝড়েশ্বর মণ্ডল ও তার স্ত্রী প্রতিমা দেবী।কিছুক্ষণ মাছ সংগ্রহের পরই সেই মাছ স্ত্রীকে পুকুরে ছেড়ে আসতে বলেন স্বামী ঝড়েশ্বর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রতিমা দেবী মাছ ছেড়ে ফিরে এসে দেখেন কুমির তার স্বামীকে টেনে নিয়ে যাচ্ছে। আর স্বামী কুমিরের সঙ্গে আপ্রাণ লড়ে যাচ্ছে।তিনি উপায় না পেয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের

ডেকে নিয়ে আসেন প্রতিমা দেবী। তবে ততক্ষণে ঝড়েশ্বর বাবুকে টেনে নিয়ে যায় কুমিরটি। তাকে উদ্ধার করতে নৌকা নামান স্থানীয়রা।ঘটনাটি ঘটেছে ,

ভারতের দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাপুর গ্রামে। নিখোঁজের নাম ঝড়েশ্বর মণ্ডল (৫৫)।ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে।

শেষ পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি।পানির নিচে নিয়ে কুমিরে তাকে খেয়ে ফেলেছে জানান গ্রামবাসী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন