বিশ্বকাপের আগে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করে বেশ বড়সড় ঝামেলার ভেতর পড়তে হচ্ছে আর্জেন্টিনা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দেশটির প্রেসিডেন্টের দ্বারস্থ হয়েও ম্যাচটিকে আয়োজন করতে ব্যর্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। ইতোমধ্যে আর্জেন্টিনাকে প্রীতি ম্যাচ বাতিল করতে বাধ্য করায় ফিলিস্তিনির বিরুদ্ধে ফিফায় মামলা করেছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার জন্য ফিফার কাছে যাচ্ছে ইসরায়েল।

আর্জেন্টিনার টিওয়াইসি পত্রিকার মতে, আর্থিক নানা দিক দিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার মতো অকল্পনীয় চিন্তা করছে ইসরায়েল। আর এজন্যই তারা ফিফার দ্বারস্থ হচ্ছে। শনিবার ইসরায়েলের জেরুজালেম স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু বার্সেলোনায় মেসিদের অনুশীলন ক্যাম্পের বাইরে সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে আর্জেন্টাইন ফুটবলাররা। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচটি বাতিল করে। আর এতেই আর্জেন্টিনার সমালোচনায় মুখোর ইসরায়েল।