গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পল্লীতে ১৫ বছরের এক কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেছে সুজন খান (২৫) নামের এক যুবক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের আজম খানের ছেলে সুজন খানের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বুধবার দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে নির্মাণাধীন গুচ্ছগ্রাম এলাকায় ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এ সময় সুজন খান বিয়ের কথা বলে পাশের আখক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তবে সুজন খান পালাতে সক্ষম হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে কিশোরীকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে।