দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এর লজ্জা এড়াতে আজ জয়ের বিকল্প নেই। এমন সমিকরণের ম্যাচে টস হেরে ফিল্ডিং করে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ১৪৬ রান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন উদ্ভোধনী দুই আফগান ব্যাটসম্যান। তাদের সেই ব্যাটিংয়ে ছন্দপতন ঘটান নাগিন বোলার নাজমুল হাসান অপু। সাকিব আল হাসান ও আবু হায়দার রনিদের মিতব্যায়ী বোলিংয়ে এক সময় স্কোরটা বড় হবে মনে হলেও শেষ পর্যন্ত ১৪৫ রানেই আটকে যায় আফগানিস্তান।

টাইগারদের পক্ষে বল হাতে অপু ও আবু জায়েদ নেন ২টি করে উইকেট। সাকিব ও আরিফুল নেন ১টি করে উইকেট।

ব্যাটে নেমে দলে রান যখন ১৭ ঠিক সেই সময় তামিম কেচ আউট হয়ে হোয়াইটওয়াশের পথ খুলে দিলেন।। ৩২ রানে সৌম্য সরকার অ ৩৫ রানে লিটন দাস।।