আরব দেশ গুলোর মধ্যে কয়েক মাস ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে ।বছর খানেক আগে কাতারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ এনে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধের ঘোষণা দেয় সৌদি আরব। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তার পর থেকে কয়েকটি আরব দেশের সাথে বিরোধীতা চলছে কাতারের সাথে । এমন উত্তেজনার মাঝেও কাতার সফর করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
কাতার সফররত ওমানি পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাউয়ি বিন আব্দুল্লাহ কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার আল বাহার প্যালেসে (৬ জুন) এ বৈঠক হয়। বৃহস্পতিবার (৭ জুন) কাতারের সংবাদমাধ্যম গালফ টাইমস এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতে ওমানের সুলতান কাবুস বিন সাইদের পক্ষ থেকে আমিরকে শুভেচ্ছা জানান আলাউয়ি। আমিরের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। সেইসঙ্গে কাতারি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করা হয়।
কাতারি আমিরও ওমানি মন্ত্রীকে তার পক্ষ থেকে সুলতান কাবুসকে শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন। সুলতান কাবুসের শারীরিক সুস্থতা ও কল্যাণ কামনা করেন কাতারি আমির। তারি সাথে ওমানের জনগণের উন্নতি কামনা করেন।
গত বুধবারের এ বৈঠকে দুই দেশের মধ্যকার বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক পর্যালোচনা করা হয়। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারেও জোর দেওয়া হয়।তবে এ বিষয়ে এখনো কোন সংবাদসম্মেলন হয়নি।





