পাটুরিয়া-গোয়ালন্দে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।পাটুরিয়া-দৌলতদিয়া অংশে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ফিজিবিলিটি স্ট্যাডির কাজও শুরু হয়েছে। ভবিষ্যতে এই রুট দিয়ে দ্বিতীয় পদ্মাসেতু নির্মিত হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় একথা বলেছেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ অর্ধেকের বেশি হয়েছে। ভবিষ্যতে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করবে সরকার। দ্বিতীয় পদ্মাসেতুতে অর্থায়ন করছে এডিবি। এই সেতু নির্মাণে ৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।
অর্থমন্ত্রী বেলা একটার দিকে বাজেট বক্তৃতা শুরু করেন। মাঝে তিনি আধ ঘন্টার জন্য বিরতি নেন। অর্থমন্ত্রী বক্তৃতায় বাজেটের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরেন। কিন্তু বয়সজনিত কারণে বাজেটপেশের বেশিরভাগ সময় বসে ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর বাজেট বক্তৃতা শেষ করেন বেলা চারটার দিকে। তাঁর বক্তব্য শেষ হলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন।





