অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ।গত বছরে বাংলাদেশ দল থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন কোচ চান্ডিকা হাথুরেসিংহে। চান্ডিকার বদলে বাংলাদেশ দল হন্য হন্য হয়ে খুঁজতে থাকে নতুন কোচ। কিন্তু কোন কোচেই খুঁজে পাচ্ছিলো না বিসিবি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
অবশেষে গ্যারি কারস্টেনের রিকমেন্ডে নতুন কোচ হিসেবে স্টিভ রোডসকে নিয়োগ দেয় বিসিবি। আজ বাংলাদেশে আসেন রোডস। সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রোডস বলেন ,’ বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছে। তারা প্রমাণ করেছে যে ইংলিশ কন্ডিশনে তারা ভালো খেলে। সেমিফাইনালে জায়গা করে নেয়া বাংলাদেশ দলের অসাধারণ প্রচেষ্টা ছিল। আমরা যদি এমন পর্যায়ে আবার যেতে পারি, তবে ফাইনালে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি।’
স্টিভ রোডস আরো জানান ,’ প্রথমত আমি সবাইকে বলতে চাই আমি কতটা গর্বিত বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে। এটি দারুণ একটি ক্রিকেট জাতি। তাদের সমর্থকেরাও অসাধারণ। যদিও তাদের প্রত্যাশা কখনও অনেক উঁচুতে থাকে এবং যার দরুন হতাশ হতে হয় তাদের মাঝে মাঝে। বিসিবি প্রেসিডেন্ট আমাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটের সাথে যোগ দিতে পেরে অসাধারণ বোধ করছি।আমি অত্তান্ত খুশি।
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ করা হয়েছে স্টিভ রোডসকে।





