গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন অধিনায়ক সাকিব আল হাসান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৫ রানে হেরেছিল বাংলাদেশ।দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।বাংলাদেশের দেয়া ১৩৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। এ ম্যাচে হেরে আফগানিস্তানের কাছে এক ম্যাচ আগেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ।

ক্রিকেট বিশ্বে এখন এক আতঙ্কের নাম বাংলাদেশ।কিন্তু সেই দেশ আফগানিস্তানের মত এক নতুন দলের কাছে অসহায় ভাবে সিরিজ হারলো সেটা টাইগার ক্রিকেটপ্রেমীরা কিছুতেই মেনে নিতে পারছেন না।

তাই টাইগারদের নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতে চলছে সমালোচনার ঝড়।অনেকেই সাকিবদের ভালো বলছেন আবার অনেকেই বাজে ভাবে মন্তব্য করছেন।দলের সাথে না খেলেও টাইগারদের এমন সময়ে পাশে আছেন দলের আরেক অন্যতম পেস বোলার তাসকিন আহমেদ।তাই এই সব দেখে সইতে পারলেন না ।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর তাসকিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তাঁর ফ্যান পেজে একটি স্টেস্ট্যাস দিয়েছেন।সেখানে তিনি লিখেছেন,সাপোর্ট করেন ভাই। গাইল দিয়েন না। নিজের দেশের মানুষই তো। দেখতে খারাপ লাগে। খারাপ হতেই পারে। ইচ্ছা করে তো আর খারাপ করতেছে না। আজকে হচ্ছে না কাল হবে। নিজের চিন্তা ভাবনা থেকে একটু বাইরে এসে চিন্তা করেন। জিনিস গুলো সহজ হবে।

পিঠের ইনজুরির কারণে এই সিরিজে দল থেকে ছিটকে গিয়েছেন এই ডান হাতি পেসার।তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আছেন।বেশ কয়েক দিন ধরে তাসকিনের পিঠের ব্যথা সহ জ্বর তাই আপাতত বিশ্রামেই আছেন।

এই সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠি হবে আগামী ৮ জুন।ম্যাচটি সরাসরি দেখাবে গাজিটিভি,চ্যানেল নাইন