দীর্ঘ বিরতির পর আজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দেরাদুনের রাজীব গান্ধি আর্ন্তজাতিক স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জবাবে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে দুই আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ ও উসমান গনি। তবে উসমানকে বেশিক্ষণ মাঠে থাকতে দেননি টাইগার পেসার রুবেল হোসেন। ব্যক্তিগত ২৬ রানেই রুবেলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফেরেন উসমান।
এরপর আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদকে ফেরান অধিনায়ক সাকিব। ব্যক্তিগত ৪০ রানে মাহমুদউল্লাহকে ক্যাচ দিয়ে সাকিবের বলে ফেরেন তিনি। এরপর বল করতে এসে চমক দেখালেন মাহমুদউল্লাহ। ১ ওভারে ১ রান দিয়ে ফেরান নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীকে।
রাহীকে ক্যাচ দিয়ে ২ রান করে ফেরেন জাদরান। অন্যদিকে মাহমুদউল্লাহর বলে রানের খাতা না খুলেই বোল্ড হয়ে ফেরেন নবী। এরপর ৩৬ রাম করা সামিউল্লাহ শেনওয়ারীকে ফেরান রাহী। অন্যদিকে ৮ বলে ২৪ রান করা শফিকুল্লাহ শফিককে বোল্ড করে ফেরান আবুল হাসান। ২৫ রানে রান আউটের শিকার হন আসগর স্ট্যানিকজাই।
অন্যদিকে ০ রান করে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে আবুল হাসানের বলে ফেরেন করিম জানাত। ৬ রানে অপরাজিত ছিলেন রশিদ খান। এর ফলে নির্ধারিত ২০ ওভারে উইকেট ৮ হারিয়ে ১৬৭ রান করে আফগানিস্তান। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ১৬৮ রান।
বাংলাদেশ- তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, নাজমুল ইসলাম, আবুল হাসান, আবু জাইদ।
আফগানিস্তান- মোহাম্মদ শাহজাদ, উসমান গনি, আসগর স্ট্যানিকজাই, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, রশিদ খান, মুজিব উর রহমান, করিম জানাত, শাপুর জাদরান।





