দীর্ঘ দই মাস পরে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ এবং আফগানিস্তানের সিরিজের মাধ্যমেই রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি দেশটির ২১তম টি-টুয়েন্টি ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

এই সিরিজটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। র‌্যাংকিং আর সম্মানের কথা মাথায় রেখেই মাঠে লড়বে সাকিব বাহিনী। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফি থেকে প্রাপ্ত আত্মবিশ্বাসই আজ বাংলাদেশের মূল শক্তি। সবকিছু শেষে নিজেদের সেরাটাই দিতে চাইবে বাংলাদেশ।

আজকের এই ম্যাচে টসে জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।