বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে শক্তিধর। টি-টোয়েন্টি ফরমেটে অন্ততঃ এই কথাটি খাটে না। র্যাংকিং বলছে, বাংলাদেশের থেকে দুইধাপ এগিয়ে আফগানরা। আফগানিস্তান আটে, বাংলাদেশ দশে। আজ থেকে ভারতের দেরাদুনে শুরু তিন ম্যাচের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি সিরিজে তাই প্রতিপক্ষকেই এগিয়ে রেখেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান আফগানদের বিপক্ষে আজকের টি২০’তে সম্ভাব্য টাইগার একাদশ যেমনটি হতে পারেঃ
আজ থেকে ভারতের দেরাদুনে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান টি২০ সিরিজ। তিন ম্যাচের এই টি২০ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ তারিখ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। আর খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং চ্যানেল আই। এদিকে, সব কিছু চূড়ান্ত হওয়া এই সিরিজে হচ্ছে নানা বিচার-বিশ্লেষণ। অনেকেই বলছে রশিদ-মুজিবদের বিপক্ষে খেলা বেশ কঠিনই হবে টাইগারদের জন্য। সেই মুস্তাফিজের না থাকা কিছুটা হলেও ভোগাতে পারে টাইগারদের।
আসুন দেখে নেই কেমন হতে পারে আজকের মূল একাদশ ।
তামিম, সৌম্য,সাকিব, মুশফিক, রিয়াদ, সাব্বির, মোসাদ্দেক,রনি, রুবেল, রাহী, মিরাজ। এই দলে রয়েছে ৮ জন ব্যাটসম্যান যার মধ্যে অলরাউন্ডার পাঁচজন অলরাউন্ডার ও দুজন স্পিনারের সঙ্গে তিন পেসার আছে। আর পাঁচ অলরাউন্ডারের মধ্যে সৌম্য পেস অলরাউন্ডার। বাকী চারজন স্পিনিং অলরাউন্ডার। যেহেতু টি২০তে যেকোনো দলই শক্তিশালী। তবে দিনশষে বাংলাদেশ সিরিজ জয় করেই ফিরবে এমনটি প্রত্যাশা টাইগার ক্রিকেট ভক্তদের।





