আরবদেশ গুলোর মধ্যে কয়েক মাস ধরেই বেশ উত্তেজনা বিরাজ করছে । এর মধ্যে অন্যতম সৌদি আরব অন্যতম। প্রতিবেশি দেশগুলোর মশ্যে সম্পর্ক ভাল নেই। ইয়েমেনের সাথে দন্দ বেধে অাছে দু দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দেশটিতে করা হয়েছে আইনের অনেক পরিবর্তন ।এবার দ্বিতীয়বারের মতো দেশটির মন্ত্রিসভায় পরিবর্তনের ঘটনা ঘটলো ।জানা গেছে
সৌদি আরবের মন্ত্রিসভায় আবারও পরিবর্তন করা হয়েছে। আজ শনিবার (২ জুন) সকালে রাজা সালমান বিন আব্দুল আজিজ এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন। শেইখ আব্দুল লতিফ আশ-শেইখকে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শ্রম ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলী বিন নাসের আল গাফিসকে সরিয়ে আহমাদ বিন সুলাইমান বিন আব্দুল আজিজ আর-রাজহিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের পরমাণু উপশহরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ বিন সালেহ আস-সুলতান। তাকে তরুণ প্রজম্মের প্রতিনিধি বলে মনে করা হয়।
রাজার ছেলে মুহাম্মাদ বিন সালমান সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এর অগেও এক বার মন্ত্রিসভায় পরিবর্তন হয়েছিলোআগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে পবিত্র মক্কা নগরীতে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজা।
সম্ভাব্য ওই কমিটির প্রধান হিসেবে যুবরাজ সালমানকে নিয়োগ দেওয়া হয়েছে। পরিবহন এবং শহর বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি মন্ত্রীর পদেও পরিবর্তন আনা হয়েছে।রাজার নির্দেশে দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। সংস্কৃতি শব্দটি বাদ দিয়ে এর নাম রাখা হয়েছে তথ্য মন্ত্রণালয়। সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মৃত্যু ও গুলিবিদ্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে মন্ত্রিসভায় প্রথম যোগদিয়েছিলেন ।পার্সটুডে





