চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের আনন্দের রেশ এখনও কাটেনি রিয়াল শিবিরে তারি মাঝে হঠাৎ চলে এলা দুঃসংবাদ যা কখনো ভক্তরা প্রত্যাশা করেনি সেটাই হল রিয়াল মাদ্রিদে। বছর জুড়ে ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা ছিল ট্রান্সফারের তালিকায়। তবে যা ছিলনা, সেটাই করল জিদান। রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আর হুট করেই জিদানের এমন পদত্যাগে অবাক হয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। জিদানকে ‘আজীবন’ রিয়াল মাদ্রিদে চেয়েছিলেন পেরেজ। কিন্তু আগের দিন জিদান তাকে ক্লাব ছাড়ার কথা জানান।

এ প্রসঙ্গে তিনি জানন , ‘আপনি এটি কল্পনা করতে পারেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের পরই এমন সিদ্ধান্ত শোনাটা পুরোপুরি অপ্রত্যাশিত। আমার নিজের এবং সমর্থক ও ক্লাবের খেলোয়াড়দের জন্য এটা কষ্টের দিন। আমি তাকে একজন খেলোয়াড় ও একজন কোচ হিসেবে চেয়েছিলাম এবং আমি তাকে আজীবন চেয়েছিলাম। কিন্তু এটাও জানি, যখন তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি আরো বলেন, ‘গতকাল যখন আমি সিদ্ধান্তটা শুনলাম, এটা আমার ওপর বড় প্রভাব ফেলেছিল। আমি তাকে এখানে থেকে যাওয়ার জন্য বলতে চাই, কিন্তু আমি জানি, তিনি কী পছন্দ করেন। আমি তাকে ভালোবাসা ও সম্মান দিতে পারি এবং তাকে মনে করিয়ে দিতে চাই, এটা আপনার ঘর।’

এদিকে রিয়াল কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরপরই নাগিব সাউরিস নামক এক মিশরীয় ব্যবসায়ী কাতারের সাথে জিদানের চুক্তির ব্যাপারে লিখেন, ‘টাকাই কথা বলে!’ টাকার কথাটা অবশ্যই এখানে আসছে। কেননা গুঞ্জন অনুযায়ী জিদানকে যে পারিশ্রমিক দেওয়ার কথা উঠেছে, তা দেখে যে কারোরই মাথা ঘুরিয়ে যাবে।

বার্ষিক ৪৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে জিদানকে চুক্তির প্রস্তাব দিয়েছে কাতার। এছাড়াও ১ লক্ষ ২০ হাজার ইউরো দেওয়া হবে দৈনিক ভাতা হিসেবে। সবমিলিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চার বছরে জিদানের আয় হবে ১৭৬ মিলিয়ন ইউরো! আর যদি তাই হয়, তবে জিনেদিন জিদানই হবেন জাতীয় দলের হয়ে সবচেয়ে পারিশ্রমিক পাওয়া কোচদের মধ্যে প্রথম । তবে আনুষ্ঠানিক ভাবে এখনো কোন ঘোষনা দেয়নি কাতার ফুটবএসোসিয়েসন (কিউিএফ এ)