ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়াম আজ মাতাবেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামছে তামিম ইকবালের বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে চুরমার হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বেশ কয়েকটি স্টেডিয়াম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রধানত স্টেডিয়ামগুলোর সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই চ্যারিটি ম্যাচ আয়োজন করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিশ্ব একাদশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ সময় রাত ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সনি লাইভ সরাসরি দেখাবে।
বিশ্ব একাদশ স্কোয়াড: শহীদ আফ্রিদি (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), মিশেল ম্যাকগ্লাশান (নিউজিল্যান্ড), দীনেশ কার্ত্তিক (ভারত), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লুক রঙ্কি (নিউজিল্যান্ড), শোয়েব মালিক (পাকিস্তান), সন্দিপ লামিচান (নেপাল), আদিল রশিদ (ইংল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), স্যাম বিলিংস (ইংল্যান্ড), স্যাম কুরান (ইংল্যান্ড), রশিদ খান (আফগানিস্তান), টাইমাল মিলস (ইংল্যান্ড)।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কার্লস ব্র্যাথওয়েট, সামিউল বাদ্রি, রায়াদ এমরিত, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, আশলে নার্স, কেমো পাওল, রভমান, পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন সামুয়েলস, কেসরিক উইলিয়ামস।জানা গেছে একাদশে তামিম ইকবাল আজ খেলবেন।





