ছেলেদের ছোট পুরুষাঙ্গ- অনেক পিতা-মাতা তাদের পুত্রসন্তানের ক্ষুদ্রাকৃতির পুরুষাঙ্গ দৃষ্টিগোচর হওয়ার কারণে শিশুবিশেষজ্ঞ ও হরমোন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকেন। তারা আসলে যথেষ্ট উদ্বিগ্ন এ বিষয়টি নিয়ে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এটি আসলে কোনো কোনো সময় একটি শরীর গাঠনিক সমস্যা; অনেক সময় হরমোন জনিত সমস্যা। কিন্তু শুরুতেই এটি আসলেই ছোট কিনা সে বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়া জরুরি।

হরমোন বিশেষজ্ঞগণ নির্দিষ্ট পদ্ধতিমতে অঙ্গটি মাপেন এবং বয়স ভিত্তিক একজন বালকের পুরুষাঙ্গের আকৃতির সঙ্গে এর তুলনা করেন। যদি পুরুষাঙ্গটির আকার (যেটি সাধারণত: নির্দিষ্ট চাপে টেনে ধরে ফিতার সাহায্যে মাপা হয়) ওই বয়সি একটি বালকের পুরুষাঙ্গের আকারের আদর্শমানের ২.৫ মান কম না হয়, তাহলে তাকে ক্ষুদ্রাকার পুরুষাঙ্গ বলা হয় না।

এক্ষেত্রে আরও অন্য কোনো সমস্যা থাকতে পারে। যেমন-দৈহিক স্থুলতার কারণে আশপাশের চর্বিতে ডুবন্ত পুরুষাঙ্গ -এটি প্রধান কারণ হতে পারে। এছাড়া পুরুষাঙ্গের নিচের অংশ অণ্ডথলির চামড়ার সঙ্গে সংযুক্ত থাকলেও এ রকম মনে হতে পারে। খাৎনার সময় লিঙ্গটির আশপাশের ত্বকে ঢাকা পড়ে যেতে পারে। এবার দেখুন ভিডিও তে...

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন