মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আগামী বাজেটে মাতৃত্বকালীন ভাতা ভোগীদের সংখ্যা ৮ লাখ থেকে বৃদ্ধি করে ৯ লাখ ৫০ হাজারে উন্নিত করা হবে এবং টাকার পরিমানও ৫শ টাকা থেকে বাড়িয়ে ৮শ টাকা করা হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি।
নাছিমা বেগম এনডিসি মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা প্রত্যেকে ডাক্তারের সাথে কথা বলবেন। আপনাদের কি সমস্যা বলবেন এর জন্য কোন টাকা দিতে হবে না।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৪ হাজার মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করে। এই সকল মায়ের স্বাস্থ্য সেবা দেয়ার জন্য হেলথ ক্যাম্প চালু করা হয়েছে। এই লক্ষ্যে প্রত্যেকে স্বাস্থ্য সেবা পাবে। তাছাড়া তাদেরকে বিভিন্ন জীবন দক্ষতা মূলক প্রশিক্ষণ দেয়া হয়।





