আবারো ক্ষমতায় গেলে উন্নয়নের মাধ্যমে দেশের চেহারাই পাল্টে দেয়া হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, সরকারের পরিকল্পনা আগে থেকে ছিলো বলেই বাস্তবায়ন সম্ভব হচ্ছে বলেও জানান তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গর্ভনরের বৈঠকে শেখ হাসিনা গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খববের বিষয়ে বলেন, কে কী লিখলো তা ভাবার দরকার নেই, নিজেদের আত্ববিশ্বাস ও জনগণের কথা ভেবে কাজ করতে হবে।

গত ন’বছরে দেশকে এমন জায়গায় নেয়া সম্ভব হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেন, এই সময়ে আর কোন দেশ তা করতে পারেনি। জানান, পৃথিবীর অন্যদেশে ধারাবাহিক গণতন্ত্র, শাসন ক্ষমতা স্থিতিশীল ও নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন অব্যাহত থাকলেও তা হয়নি এদেশে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা স্যাটেলাইটে আকাশেও গেছি। আমরা সাগরের নিচেও গেছি। বুধবার (৩০ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিপিপি কর্তৃপক্ষের বোর্ড অব গভর্নরস এর দ্বিতীয় সভায় তিনি এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ৯ বছরের মধ্যে দেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি। এত অল্প সময়ের মধ্যে পৃথিবীর আর কোনও দেশ পেরেছে এটা? পারেনি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমরা বাংলাদেশ এটা করেছি।

তিনি আরও বলেন, আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। এত অল্প সময়ের মধ্যে। আমাদের কত বাঁধা, অগ্নি সন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে। মানুষ খুন করা, নানা রকম সমালোচনা, নানা রকম লেখা। অনেক কিছু সহ্য করে অনেক বাধা অতিক্রম করে প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে আমাদের।

সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গত ২৫ মে দুই দিনের সরকারি সফরে কলকাতা যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে ভবন’ উদ্বোধন করেন।

এ সময় দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে থেকে সম্মানসূচক ডি-লিট (ডক্টর অফ লিটারেচার) ডিগ্রি গ্রহণ করেন।

সফরে শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী এই সফরে বিশ্ব কবি রবীন্দ্রণাথ ঠাকুরে স্মৃতিবিজোড়িত ‘জোড়াসাঁকো ঠাকুর বাড়ি’ এবং কলকাতায় ঐতিহাসিক ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু’ জাদুঘর পরিদর্শন করেন