নড়াইল থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন মাশরাফি বিন মর্তুজা। এ বিষয়টি জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এদিকে, সংসদ নির্বাচনে অংশ নেবেন সাকিব আল হাসানও। তবে, তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন, নিশ্চিত করে জানাননি তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন।

এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেতো। তিনি বলেন, আইসিসিতে এখন খারাপ লোকগুলো আর নেই, এটা আমাদের সবার বিজয়।