আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক ক্রিকেটার মাশরফি বিন মর্তুজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মঙ্গলবার শেরে-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আভাস দেন। তবে তারা কোনো আসন এবং কোনো দল থেকে অংশ নেবে তা উল্লেখ করেননি তিনি।

একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা এলাকায় বাস্তবায়িত হয়। এ উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলার সময় মাগুরার ছেলে সাকিবের প্রসঙ্গ আসে। প্রসঙ্গক্রমে চলে আসে মাশরাফির নামও।

পরে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে মাশরাফি ও সাকিব ভোট করতে পারেন। তবে কোন দল থেকে ভোট করবেন তা বলা যাবে না। তারা দু’জনই ভালো মানুষ। দেশের জন্য তাদের অবদান অনেক। যে দল থেকেই এরা দু’জন ভোটে দাঁড়াক আপনারা সবাই তাদের ভোট দেবেন।
পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন’ তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলেননি মন্ত্রী। এদিকে কোন আসন থেকে সাকিব আল হাসান নির্বাচনে দাঁড়াচ্ছেন তাও নিশ্চিত করে জানাননি পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে (মাশরাফি) সহায়তা করবেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

তিনি বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি ৪৮ বছর বয়সে, তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন।

এখন মাশরাফি, সাকিব অনেক কম বয়সে নির্বাচন করবে। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত। আইসিসিতে এখন খারাপ লোকগুলো আর নেই, এটা আমাদের সবার বিজয়।