গতকাল আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালের টিকেট কাটার লড়াইয়ে এই ম্যাচে কোনো দলের সামনেই জয়ের বিকল্প ছিলনা। রুদ্ধশ্বাস এই ম্যাচে হায়দরাদের হয়ে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে তার দলকে জিতিয়েছেন সাকিব। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর তাকে সাহস এবং প্রেরণা দিতে ইডেন গার্ডেন্সের গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন সাকিবের স্ত্রী শিশির এবং মেয়ে আলাইনা হাসান অউব্রি।
সাকিব-কন্যা ছাড়াও ইডেনের গ্যালারিতে ছিল হায়দরাবাদের অন্য ক্রিকেটারদের সন্তানরা। তাদের প্রত্যেকের হাতে রয়েছে হায়দরাবাদের পতাকা। গায়ে হায়দরাবাদের জার্সি। পতাকা নেড়ে নেড়ে সমর্থন দিচ্ছে বাবা ও তার দলকে।
সাকিব কন্যার সাথে হয়দরাবাদকে সমর্থন দিতে কলকাতার গ্যালারীতে উপস্হিত ছিলেন তার স্ত্রী শিশিরও।স্বয়ং নিজে গ্যালারীতে উপস্হিত থেকে সাকিব এবং তার দল হায়দরাবাদকে সমর্থন দিয়ে গেছেন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত।ম্যাচের শুরুতেই দ্বিতীয় ওভারে হায়দরাবাদের পতাকা হাতে গ্যালারীতে দেখা যায় শিশির উম্মে আল হাসানকে। হয়ত ফাইনালেও একই ভাবে দেখা যাবে তাকে।
ফাইনাল নিশ্চিতের এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করেছে কলকাতা।শুরুতে ব্যাটিংয়ে নেমে সাকিবের ২৮ আর রশিদ খানের ৩৪ রানের উপর ভর করে ১৭৫ রচন সংগ্রহ করে কলকাতা।জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রান সংগ্রহ করে কলকাতা।ফলে ১৪ রানে জয় পায় হায়দরাবাদ।আগামী ২৭ মে ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।





