অল্প বয়সী মেয়ে তার বয়স মাত্র কুড়ি। এই মেয়ের উলট পালট চলাফেরার কারনে এলাকায় সবাই তাকে একনামে সবাই চেনেন। অবশ্য শুধু চেনেন বললে ভুল হবে, এলাকা কাঁপে তার নামে। কারণ তিনি লেডি ডন অস্মিতা গোহিল। এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে তার নামে। কয়েকবার গ্রেফতারও হয়েছেন অস্মিতা। কিন্তু পরে জামিনে ছাড়া পেয়ে যান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সম্প্রতি এই ‘লেডি ডন’ ফের শিরোনামে। সোমবার সকালে ভারতের গুজরাত রাজ্যের সুরাতের একটি পানের দোকানে তরোয়াল নিয়ে ঢুকে ৫০০ টাকা ‘চাঁদা’ চাওয়ার অভিযোগে ফের গ্রেফতার হন অস্মিতা ও তার বন্ধু রাহুল। ভাইরাল হয়েছে গোটা ঘটনার ভিডিও।গত মার্চে দোলের দিনও ধারালো অস্ত্র হাতে কয়েক জনের সঙ্গে ঝামেলায় জড়ান অস্মিতা।

ভাইরাল হয়েছিল সেই ভিডিওটিও।সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই লেডি ডন। ফেসবুকে নিজেকে স্বনির্ভর বলে পরিচয় দিয়েছেন তিনি। তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রচুর ছবিও রয়েছে। এমনকি সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে বা তরোয়াল নিয়েও নিজের ছবি পোস্ট করেছেন অস্মিতা।নামীদামি বাইক এবং গাড়ি চালানোর শখ রয়েছে তার। ফেসবুকে আড়াই হাজার বন্ধু ও ১২ হাজার ফলোয়ার রয়েছে ডনের।ফেসবুক-বায়োতে অস্মিতার স্বীকারোক্তি, ‘আমি জীবনটা অন্য ভাবে বাঁচতে পছন্দ করি, আশায় ভরসা করে নয়, নিজের শর্তে বাঁচি।’