কাতারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ এনে ২০১৭ সালের ৬ জুন কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক ও সীমান্ত অবরোধের ঘোষণা দেয় সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন। অবরোধের আওতায় ছিল অর্থনৈতিক ও সীমান্ত অবরোধ। সেই অবরোধের ১ বছর পূর্ণ হতে বাকি আছে মাত্র ১০ দিন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের অবরোধের এক বছর পূর্তিতে কাতার বেশ কঠিন সিদ্ধান্ত নিয়েছে অবরোধকারী দেশগুলোর উপর।

গত কাল ২৬ মে শনিবার থেকে কাতারের কোনো দোকানে অবরোধকারী দেশগুলো থেকে আমদানি করা পণ্য ব্যবহরা করা যাবে না। এই সিদ্ধান্ত সব ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছে কাতারের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রণালয়।

কাতারের মন্ত্রণালয়ের প্যাডে স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শক দল বিভিন্ন দোকানে অভিযান চালাবে। এই সিদ্ধান্ত অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ব্যবসায়ীদের বিরুদ্ধে।

কাতারের স্থানীয় শিল্প ও উৎপাদন আগের চেয়ে অনেক গুনে শক্তিশালী হবে এমন সিদ্ধান্তের ফলে। কাতার আস্তে আস্তে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই এই সময়ে কাতারের এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে মনে করে অনেকে। আর এটি সেই অবরোধকারী দেশগুলোর জন্য একটা বড় প্রতিশোধও বটে