দরজায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। আগামী মাসের ১৪ তারিখ শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাজজ্ঞ। বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ মানেই ব্রাজিল এবং আর্জেটিনা। এই দুই দলের সাপোর্টারের সংখ্যা অন্যান্য দলের সাপোর্টারের চেয়ে ঢেড় বেশি। বিশ্বকাপ এলে এটি চূড়ান্ত রূপ দেখতে পাওয়া যায়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে বাংলাদেশিদের উম্মাদনার বিষয়ে নতুন করে কিছু লেখার নেই। অবশ্য বিশ্বকাপ ছাড়াও দেশ দুটির তারকা খেলোয়াড়দের নিয়ে ভক্তরা দুই ভাগ হয়ে নানা কাণ্ডকীর্তি করে থাকেন। বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশে ফুটবল উম্মাদনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে।
অন্যান্য বারের মতো আগামী মাসে শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের মাস খানেক আগে থেকেই বাংলাদেশের গ্রামেগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা ওড়তে শুরু করেছে। মিছিল, মিটিং, এমনকি পছন্দের টিমের জন্য দোয়া মাহফিল আয়োজনও এখানে নিয়মিত ঘটনা! এবারও এগুলো হচ্ছে।
আর সামাজিক মাধ্যম তো ইতোমধ্যেই ব্রাজিল-আজেন্টিনা জ্বরে আক্রান্ত। একেক পক্ষ অন্য পক্ষকে ট্রল করে পোস্ট দিচ্ছেন, পাল্টা মন্তব্য আসছে। কেউ বিপক্ষকে নিয়ে রম্য ভিডিও বানাচ্ছেন। একই রকমভাবে একে অন্যকে নিয়ে ব্যাঙ্গাত্মক ‘ইভেন্ট’ও তৈরি করা হয়েছে। সেগুলোতে রাত-দিন পোস্ট-মন্তব্য চলছে। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো স্রেফ মজার জন্য করা হলেও বিগত বছরগুলোতে দেখা গেছে, এসব আচরণই বচসায় রূপ নিয়ে হামলা, সংঘর্ষ পর্যন্ত গড়িয়েছে।
এবারের বিশ্বকাপ জ্বরের অংশ হিসেবে গত শনিবার শুভ আহম্মেদ সোহেল নামে এক ব্রাজিল ভক্ত ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, কোনো এক মফস্বল শহরে বেশ কিছু মোটরসাইকেল ও কয়েকটি ট্রাক নিয়ে মিছিল করছেন ব্রাজিলের পতাকা-সজ্জিত শত শত ভক্ত।
রাস্তার দুপাশেও ঝুলছে ব্রাজিল, আর্জেন্টিনার অসংখ্য পতাকা, ব্যানার, বিলবোর্ড ইত্যাদি। তবে পোস্টদাতা ভিডিওটি ধারণের তারিখ ও স্থান সম্পর্কে কিছু লিখেননি। ফলে এটি চলতি বছরের ভিডিও কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।





