প্রতিনিয়ত সারাদেশে পরকিয়ায় আসক্ত হয়ে স্বামী চলে যাচ্ছে অন্য নারীকে নিয়ে আবার স্ত্রী উধাও হচ্ছে প্রেমিকের হাত ধরে এমন ঘটনা ঘটছে।এমনকি পরকীয়ায় লিপ্ত হয়ে অনেকে জীবনকে বিলিয়ে দিচ্ছেন ।এরকমি একটি ঘৃন্য ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া। জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
স্বামী প্রবাসে থাকায় পরকীয়ায় মগ্ন দুই সন্তানের জননী। পরকীয়ার খবর স্বামী জেনে যাওয়ায় শিমু আক্তার (২৮) নামের ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার (২৩ মে) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পৌর এলাকা শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।শিমু ওই এলাকার প্রবাসী রজব আলীর স্ত্রী।
স্থানীয় লোকজন জানায়, স্বামী রজব আলী প্রবাসে থাকায় শিমুর সাথে শাহপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সাফি লালের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিছুদিন আগে শিমুর স্বামী প্রবাস থেকে দেশে ফিরে বিষয়টি জানতে পারেন। জেনে তাকে এবিষয়ে জিজ্ঞাস করেন কিন্তু শিমু এড়িয়ে যান। এরই জন্য তাদের মাঝে প্রতিনিয়ত কোলাহল বেধে থাকতো এরি
ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে শিমু নিজ ঘরে কিটনাশক খেয়ে অচেতন হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিমুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মালেক বলেন, বিষয়টি জেনে সন্ধ্যায় হাসপাতাল থেকে শিমুর মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। অগামিকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গ মরদেহ প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ কি করা হবে তার ব্যপারে সিন্দান্ত নেয়া হবে





