প্রবাস, নিজের দেশ থেকে জীবিকার আশায় অন্য দেশে গিয়ে জীবন পরিচালনা কেই বলে প্রবাস জীবন। এই জীবন সবার জন্য সুখকর হয় না। তবে অনেক প্রবাসী দেশের বাইরে গিয়েও করে অনেক কুকর্ম এবং তাদের জন্য কলঙ্কিত হয় পুরো জাতি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইতালির ৪৩ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চার বাংলাদেশির বিরুদ্ধে। শুক্রবার রাতে দেশটির রাজধানী রোমে এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, বাসের জন্য অপেক্ষমান ওই নারীকে জোরপূর্বক দুই বাংলাদেশি গাড়িতে তুলে নেয়। পরে পাশ্চবরতি গুইদোনিয়া পৌরসভা এলাকার একটি সেতুর নিচে পরিত্যাক্ত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। আগে থেকেই যেখানে অপেক্ষমান ছিল আরোও দুইজন। মহিলাটি বারবার তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করলেও তাকে ছুরি দিয়ে প্রাণনাশের হুমকি এবং মারধর করে আহত করা হয়।

স্থানীয় ইল জার্নাল পত্রিকার খবরে বলা হয়, ধর্ষণের পর ওই মহিলা কোন মতে পাশের একটি পেট্রলপাম্পে গিয়ে জরুরি নম্বরে কল করলে উদ্ধার কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

মহিলার বর্ণনা ও খবরের সূত্র মতে, ওই চারজন ছিল বাংলাদেশি। এই ন্যাক্কারজনক ঘটনার জোর তদন্তে নেমেছে আইন ও নিরাপত্তা প্রশাসনের লোকেরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও নিরাপত্তা ক্যামেরাগুলো খতিয়ে দেখছে এবং দ্রুতই অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে খবরের সূত্রে জানা যায়।

ইতালি প্রবাসী বংলাদেশিরা চায়, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

উল্লেখ্য, বিগত অনেক দিন ধরেই ইতালিতে সুনাম ও বিশ্বাসের সাথে বসবাস করে আসছে বাংলাদেশিরা। কিছুদিন আগেও ইতালির ফিরেন্সে শহরে এক ইতালিয়ান নারীকে যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করে ব্যাপক সুনাম অর্জন করে এক বাংলাদেশি।