ভারতের উত্তর প্রদেশের এক নারী প্রসব বেদনায় অস্থির হয়ে গর্ভবতী অবস্থায় একটি সরকারি হাসপাতালে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিলেন,সন্তান জন্মদানের জন্য তাকে অন্যত্র কোনো হাসপাতালে নিয়ে যান। গর্ভবতীর অবস্থা খুবই নাজুক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তখন তার শারীরিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল। গর্ভবতী গীতা অগত্যা পৌঁছালেন ইটাহ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তার এই অবস্থা দেখে কয়েকজন নারীর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। সন্তান প্রসবের জন্য রেল স্টেশনের একটি টয়লেটে নিয়া যাওয়া হলো তাকে।

সেখানেই জন্ম নিল নবজাতক।রেল স্টেশনে কোনো চিকিৎসক বা মেডিক্যাল সুবিধা ছিল না। সন্তান প্রসবের পর গীতার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছিল। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

তার সহযাত্রীরা জানান, সন্তান প্রসবের এক ঘণ্টা পর অ্যাম্বুলেন্স আসে। ততক্ষণে নবজাতকটি মারা গেছে।রেলওয়ে একজন কর্মকর্তা জানান, একজন নারী রেলওয়ের টয়লেটে সন্তান প্রসব করেছে। আমরা এই ঘটনা জানা মাত্রই অ্যাম্বুলেন্সের জন্য ফোন দেই। কিন্তু নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি।

প্রধান মেডিক্যাল কর্মকর্তা অজয় আগারওয়াল জানান, এই ঘটনার তদন্ত করে যেসব চিকিৎসকদের অবহেলায় এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।আর কো্নদিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে কঠোর বাবস্থা নেয়া হবে ।