দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি বিমান। এর ফলে প্রাণে বাঁচল বিমানটিতে থাকা ১৫১ জন বাংলাদেশি যাত্রী। সৌদি এয়ারলাইন্সের এসভি ৩৮১৮ একটি বিমান মদিনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আকাশে ওড়ার পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় পাইলট দ্রুত বিমানটি জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ল্যান্ডিং গিয়ার ভেঙে বিমানটি রানওয়েতে মুখ থুবড়ে পড়ে এতে বিমানটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে ।জেদ্দা বিমানবন্দরের সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেন, পাইলট কয়েকবার চেষ্টা করে বিমানটি অবতরণ করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করেন।

সৌদি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সম্ভাব্য ক্ষতির আশঙ্কা মাথায় রেখেই সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে। বিমানটি মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল দ্রুত যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের মুখপাত্র আবদুরাহমান আল-তাইয়েবের বলেন, মদিনা থেকে রাত ৮টায় উড্ডয়নের পরপরই ফ্লাইট এসভি ৩৮১৮ এ হাইড্রলিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। ওই পরিস্থিতিতে পাইলট গতিপথ বদলে জেদ্দায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।