গত ৯ই মে বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। আর দুর্নীতির অভিযোগ ওঠার কারণেই হেরে যেতে হয়েছে এতদিন ক্ষমতায় থাকা নাজিব রাজাককে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

২২২টি সংসদীয় আসনের১২২টি জয় পেয়ে ক্ষমতায় আগমনের মধ্য দিয়ে আবারও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মাহাথির মোহাম্মদ।

প্রধানমন্ত্রী হওয়ার পর একের পর এক ঘোষনা দিয়ে যাচ্ছেন তারি রাজকীয় ক্ষমায় আনোয়ার ইব্রাহিম মক্তি পায় । এবার তিনি

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আইন ভঙ্গ করবেন না।তিনি বলেন, আইন ভাঙলে এমনকি প্রধানমন্ত্রীকেও ছাড় দেবেন না।

নতুন মালয়েশিয়া গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের ‘অবিভক্ত সহযোগিতা’ চেয়ে এ কথা বলেন তিনি। বাণিজ্যিক রাজধানী পুত্রজায়ায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মেলনে মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ার বৈদেশিক দেনার পরিমাণ ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে, যা ২৫০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি। মাহাথির ওই পরিমাণ রাষ্ট্রীয় ঋণের জন্য পরাজিত নাজিব রাজাক সরকারের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করেছেন।তিনি মালয়েশিয়ায়াকে আবার নতুন রুপে ফিরিয়ে আনতে চান বলেও জানান।