অবশেষে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ তার নিজস্ব কক্ষপথে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০দিন পর কক্ষপথে পৌঁছলো বঙ্গবন্ধু-১। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ সময় তিনি বলেন, আমাদের স্যাটেলাইট কক্ষপথে তার অবস্থান নিয়েছে। সাধারণত স্থিতিশীল হতে ১২দিন সময় নেয়। আমরা আশা করছি দুই-চারদিনের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়। বাংলাদেশ সময় মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়।
প্রসঙ্গত, এর আগে ১১ মে শনিবার রাত ২টা ১৪ মিনিটে বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ স্যাটেলাইটটি নিয়ে কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে। ফ্লোরিডার স্বচ্ছ আকাশে প্রায় সাত মিনিট স্যাটেলাইটটি দেখা যায়। মহাকাশে এই স্যাটেলাইটটির নির্দিষ্ট কক্ষপথ হলো ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
এই স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার আছে। যার ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য রাখা হবে। আর বাকি ২০টি ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।




