জুন মাসের ১৪ তারিখ থেকেই শুরু হয়ে যাবে আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের মিলন মেলা। তার আগেই অবশ্য সব দেশ উড়ে যাবে রাশিয়াতে। আর রাশিয়ার মাটিতে মুল ম্যাচে নামার আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এবার জেনে নিন কোন দল কার বিপক্ষে খেলবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
১. ইংল্যান্ড বনাম নাইজেরিয়া- ২ জুন- রাত ১০:১৫ মিনিট।
২. ইংল্যান্ড বনাম কোষ্টারিকা- ৭ জুন- রাত ১টা।
৩. ফ্রান্স বনাম আয়ারল্যান্ড – ২৯ মে- রাত ১টা।
৪. ফ্রান্স বনাম ইতালি- ২ জুন- রাত ১টা।
৫. ফ্রান্স বনাম যুক্তরাষ্ট্র- ১০ জুন- রাত ১টা।
৬. ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া- ৩ জুন- রাত ৮টা
৭. ব্রাজিল বনাম অষ্ট্রিয়া- ১০ জুন- রাত ৮টা
৯. জার্মানী বনাম অষ্ট্রিয়া- ২ জুন- রাত ১০ টা।
১০. জার্মানী বনাম সৌদি আরব- ৮ জুন- রাত ১১:৩০।
১১. স্পেন বনাম সুইজারল্যান্ড- ৪জুন-রাত ১টা।
১২. স্পেন বনাম তিউনিশিয়া- ৯ জুন- সময় নির্ধারিত হয়নি।
১৩. বেলজিয়াম বনাম পর্তুগাল- ৩ জুন- রাত ১২:৪৫ মিনিট।
১৪. বেলজিয়াম বনাম মিশর- ৭ জুন- রাত ১২:৪৫ মিনিট।
১৫. বেলজিয়াম বনাম কোষ্টারিকা- ১২ জুন- রাত ১২:৪৫ মিনিট।
১৬. পর্তুগাল বনাম তিউনিশিয়া- ২৯ মে- রাত ১২:৪৫ মিনিট।
১৭. পর্তুগাল বনাম আলজেরিয়া- ৮জুন- রাত ১:১৫ মিনিট।
১৮. আর্জেন্টিনা বনাম হাইতি- ২৯ মে- সময় নির্ধারন হয়নি।
১৯. আর্জেন্টিনা বনাম ইসরায়েল- ৯ জুন- সময় নির্ধারন হয়নি।
এই মুহুর্তে অন্যরা যা পরছেন…
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। মূলত বাজে পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছিলেন। সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ৫ ম্যাচে মাত্র ৫০ রান করেছিলেন তিনি।
আর এসব বিবেচনায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন তিনি। তবে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
এর কারণ জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা যত খেলোয়াড় নিয়ে চিন্তা করি, ওর (সৌম্য) কথাটা সবার আগে চলে আসে।
ওর বিষয়টি নিয়ে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গেও আলোচনা করেছি। তারা সৌম্যর ব্যাপারে ইতিবাচক। কোর্টনি ওয়ালশের সঙ্গে তো আমাদের সব সময়ই কথা হয়। যেহেতু ও নিদাহাস ট্রফিতে ছিল, তাই তার পরামর্শও আমরা নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি সিরিজে কিন্তু র্যাঙ্কিংয়ে আমার অনেকটা পিছিয়ে আছি। আমাদের সেরা দলটা তাই পাঠানোর চিন্তা করেছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে। চেষ্টা করেছি আমাদের সম্ভাব্য সেরা দলটা গঠন করতে।’





